মেঠোয়ালের গল্প

বাংলাদেশে শুরু। নিজের পরিচয়ে সামনে এগোনো।

মেঠোয়ালের ভাবনা এসেছে আমাদের মাটি, ঘরের রান্না আর একসঙ্গে খাওয়ার অভ্যাস থেকে। নামের মধ্যেও আছে চেনা দেশের টান। বাংলাদেশের মানুষের প্রতিদিনের খাবারের পাশে জায়গা করে নিতে চাই আমরা।

শুরু করছি সরিষার তেল, হলুদ ও মরিচ নিয়ে। এই পরিচিত উপকরণগুলো ঘিরে গড়ে তুলছি একটি আধুনিক খাদ্যব্র্যান্ড। প্রথম লক্ষ্য দেশের বাজার। তারপর বাংলাদেশের নিজস্ব পরিচয় সঙ্গে নিয়ে বিশ্ববাজারের পথে এগোনোর স্বপ্ন।

আমাদের প্রথম পণ্যগুলো দেখুন
রোদে ভরা সরিষার ফুলের মাঠে বোনা ঝুড়ি হাতে একজন নারী।
সরিষার মাঠের সামনে দুই হাতের তালুতে রাখা সরিষার বীজ।

নিজের দেশ থেকে, আগামীর পথে

শিকড় বাংলাদেশে। সামনে বিশ্ব।

আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশের মানুষের রান্নাঘর। এখানকার খাবার, মাঠ আর একসঙ্গে খাওয়ার অভ্যাস থেকেই মেঠোয়ালের ভাবনা। এই পরিচয় সঙ্গে নিয়ে আগে দেশের মানুষের কাছে পৌঁছাতে চাই, তারপর দেশের বাইরের নতুন রান্নাঘরে।

আমাদের সঙ্গে কথা বলুন
০১

চেনা খাবারের টান

যে স্বাদ আর অভ্যাস আমাদের একসঙ্গে রাখে।

০২

ভাবনায় যত্ন

ছোট ছোট বিষয়কেও গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে।

০৩

সামনে নতুন পথ

বাংলাদেশে শুরু, দেশের গণ্ডি ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন।