গরম ভাত, এক বাটি ডাল আর পাশে ভর্তা। খুব আয়োজনের খাবার নয়, তবু অনেকের কাছে এটাই দিনের সবচেয়ে আপন মুহূর্ত। রান্নার সঙ্গে তখন মিশে থাকে বাড়ির কারও হাতের স্বাদ, পরিচিত একটি ঘ্রাণ, কিংবা সবাই মিলে বসে খাওয়ার অভ্যাস।

একই টেবিলে সবার পছন্দ এক হয় না। কেউ একটু বেশি ঝাল চান, কেউ কম। কারও ভর্তায় পেঁয়াজ পছন্দ, কারও আবার সরিষার তেলের ঘ্রাণটাই বেশি প্রিয়। এই ছোট ছোট পছন্দের মাঝেই খাবার হয়ে ওঠে আমাদের নিজের গল্প।

মেঠোয়ালের ভাবনায় এই ঘরের রান্নার জায়গাটিই আগে আসে। বাংলাদেশের মানুষের পরিচিত উপকরণ নিয়ে এমন একটি ব্র্যান্ড গড়তে চাই, যাকে আপন মনে হয়। নিজের খাবারের এই টান সঙ্গে নিয়েই পরে নতুন মানুষের টেবিলে পৌঁছানোর স্বপ্ন দেখি।

অন্য লেখাগুলো দেখুন